শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায়  তছমান আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলার সুন্দরগঞ্জ-রংপুর সড়কের পূর্ব বৈদ্যনাথ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তছমান আলী উপজেলার পূর্ব রামজীবন গ্রামের মৃত গেলনা শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে তছমান আলী সুন্দরগঞ্জ-রংপুর সড়কের ওইস্থানে রাস্তা পারাপারের সময় বামনডাঙ্গাগামী ব্যাটারি চালিত একটি অটোরিকশা ধাক্কায় গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন,  রাস্তা পারাপারের সময় তছমান আলী নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রকাশের সময়: ০৫:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২