শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব‍্যক্তির নাম উত্তম কুমার(৩২)। সে পেশায় ট্রাক ড্রাইভার। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের লাল মহন রায়ের ছেলে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরের  উপজেলা দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে।

বিরামপুর ফায়ার ষ্টেশনের প্রধান সোহরাব হোসেন বলেন, ‘রাত দেড়টার দিকে উপজেলা টাটকপুর এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ট্রাকের চালকের পাশটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে ছিল। চালক উত্তম কুমারের লাশ সেখানে চাপা খেয়ে আটকা পড়ে। দুমড়ে যাওয়া স্থানগুলো কেটে উত্তমকে উদ্ধার করা হয়।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, ট্রাকটি দিনাজপুর থেকে বগুড়ায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদের একটি গাছের সঙ্গে ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক উত্তম কুমার মারা যায়। পরে ফায়ার সার্ভিস ও বিরামপুর থানা পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

প্রকাশের সময়: ০৬:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২