দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কাজের উদ্বোধন করা হয়। ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও মুগডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিম সরকার, বিআরডিবির চেয়ারম্যান মো. আজিমউদ্দিন সরকার গোলাপ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















