শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাপা পিঠা খেতে এসে বাড়ি ফেরা হলো না নানী-নাতির

গাইবান্ধার তুলসিঘাট বাজারে ভাপা পিঠা খেতে এসে রাস্তার পাড় হতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন নানী-নাতি।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার পলাশবাড়ী উপজেলার ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতি টিয়া মনি (৫)।
স্থানীয়রা জানান, নিহত ছাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতির সঙ্গে তুলসিঘাটে আসে টিয়া মনি। এসময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল শিশু টিয়া। তাকে বাঁচাতে পেছনে দৌঁড় দেন শিশুটির নানি সাবিনা। এসময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বাসচাপায় নানি-নাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

ভাপা পিঠা খেতে এসে বাড়ি ফেরা হলো না নানী-নাতির

প্রকাশের সময়: ০২:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২