শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা-হামলা, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার ৩ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা ও গোবিন্দগঞ্জে এক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর)  বিকেলে পলাশবাড়ী চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি মানবন্ধনের আয়োজন করে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের আহবানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রেসক্লাব গাইবান্ধা’র সহ সভাপতি ভুক্তভোগী রবিন সেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, রিপোর্টাস ইউনিটির সভাপতি  ডিপটি প্রধান, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মাসুম বিল্লাহ্, লাল চান বিশ্বাস, রিপন আকন্দ, ইসমাইল, দৈনিক যুগের আলো আসাদুজ্জামান রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার সময়ে বিভিন্ন প্রকল্পের অনিয়ম তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক মানবজমিন ও মাছরাঙা টিভির প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি রবিন সেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও গোবিন্দগঞ্জে কাজে অনিয়মের খবর প্রকাশ করায় সমকাল প্রতিনিধি এনামুল হকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ‍্যা মামলা প্রত‍্যাহারের দাবী জানান।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গাইবান্ধায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা-হামলা, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়: ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২