শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারী সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতীয় সীমান্ত থেকে রবিন সরকার(২১) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 রবিরার দুপুরে দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খালেকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি আরও জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭ এর কাছে ভারতীয় ভূখণ্ড থেকে রবিন সরকার নামের ওই যুবককে আটক করে বিএসএফ।
আটক রবিন দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুল হাই মন্টুর ছেলে।
বিজিবি সূত্র আরও জানিয়েছে, রবিন গরু চোরাচালানের সাথে জড়িত। গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সে সময় ভারতের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
খালেকুর রহমান আরও জানিয়েছেন, আটককৃতের বিষয়ে  বিএসএফ চিঠি দিয়ে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

রৌমারী সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী আটক

প্রকাশের সময়: ০৭:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২