শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে ইয়াবা ও বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ আটক ২

জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে ৫০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। সোমবার রাতে পাঁচবিবি পৌরসভার সোনাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বালিঘাটা বাজারের মৃত আলী হোসেনের ছেলে জামাল হোসেন (৫০) ও একই এলাকার আব্দুর রহমান শেখের ছেলে শেখ রানা (৩০)। রাতে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, পৌর শহরের সোনারপট্টি এলাকায় মাদক কারবারীরা ইয়াবা ট্যাবলেট ও বুপ্রেনরফিন ইঞ্জেকশন কেনা বেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি সোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা এবং বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাব সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদর নিকট সরবরাহ কর আসছিল বলে স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

পাঁচবিবিতে ইয়াবা ও বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ আটক ২

প্রকাশের সময়: ০৭:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২