শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে আইপিএম দলের ৫০ জন কৃষক পেল প্রশিক্ষণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষি ক্ষেত্রে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) মডেল ইউনিয়ন হচ্ছে ধাপেরহাট। এ ইউনিয়নের ৫০ জন কৃষক নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ।

মঙ্গলবার সকালে সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ছোট ছত্রগাছা গ্রামের আব্দুস সামাদ কেরানীর বাড়ির উঠানে এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহ আলম, বিশেষ অতিথি গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ বেলাল উদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন মন্ডল প্রমুখ।

পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় দিনব্যাপী এ প্রশিক্ষণে দুটি গ্রুপের ৫০ জন কৃষক অংশগ্রহণ করে।

প্রধান অতিথি মোহাম্মদ শাহ আলম বলেন, পরিবেশকে দূষণমুক্ত রেখে এক বা একাধিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফসলের ক্ষতিকর পোকা ও রোগ-বালাইকে অর্থনৈতিক ক্ষতির সীমার নিচে রেখে বিষমুক্ত ফসল উৎপাদন করতে হবে। ধাপেরহাট আইপিএম মডেল ইউনিয়নে নিরাপদ সবজি উৎপাদনকারী দল গঠন করা হয়েছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

সাদুল্লাপুরে আইপিএম দলের ৫০ জন কৃষক পেল প্রশিক্ষণ

প্রকাশের সময়: ০৪:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২