শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় রাবারড্যাম ও খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বোরোক্ষেতে সেচ দেয়ার লক্ষ্যে খানসামা উপজেলার উপর দিয়ে প্রবাহিত বেলান নদীতে রাবারড্যাম নির্মাণ, চেইনেজসহ পাম্প হাউজ নির্মাণ, এপ্রোচ রোড নির্মাণ, বেলান নদীর উভয় তীরে হেডার ট্যাংকসহ বারিড পাইপ নেটওর্য়াক-১ ও ২ নির্মাণ, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিসঘর নির্মাণ এবং নদী খনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বেলান নদীতে রাবারড্যাম নার্মিত হলে কৃষিখাতের সম্প্রসারণ হবে। বৃদ্ধি পাবে মাছ ও ফসল উৎপাদন। ত্বরাম্বিত হবে কৃষি অর্থনীতির সমৃদ্ধির গতি। এছাড়াও প্রকল্পটি এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে।
শনিবার বিকালে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্র্মের বাবার মোড়ে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র যৌথ অর্থায়নে ও এলজিইডি’র বাস্তবায়নে ১৪ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৮৩৭ টাকা ব্যয়ে ৩ হাজার ৩১০ মিটার রাবারড্যাম এবং বেলান নদী, মরা খাল ও শাখা খালের ১১ কি. মি. ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নদী খনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এম পি।
এসময় উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ওবাইদুর রহমান, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি উপজেলার তেবাড়িয়া ঈদগাহ্ দ্বিমুখী আলিম মাদ্রাসার চারতলা ভবনের উদ্বোধন করেন।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

খানসামায় রাবারড্যাম ও খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের সময়: ১০:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২