শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাসুদ রহমান (৪০) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দূবৃর্ত্তরা।

সোমবার (২৮ নভেম্বর) পৌনে ৮ টার দিকে রাতে জেলার  উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট নামক শীতবস্ত্রের বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যবসায়ীর একই ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আবু রায়হান খট্টুর পুত্র।

কোচাশহর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান জহুরুল হক জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার রাত পৌনে ৮ টার দিকে শীতবস্ত্রের ব্যবসায়ী মাসুদ রহমান বাজার মসজিদের কাছে গেলে অন্ধকারে ওঁৎপেতে থাকা অজ্ঞাত দূর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে রাস্তায় লুটিয়ে পড়েন। বাজারের লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছার আগেই রাত সাড়ে ৯ টার দিকে রাস্তার মধ্যেই তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

প্রকাশের সময়: ১০:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২