শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্নীতি-দুঃশাসনে রুখে দাঁড়ানোর আহ্বানে গাইবান্ধায় জনসভা

দূর্নীতি, ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাঁড়ানোর আহ্বানে গাইবান্ধা বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে গাইবান্ধা পৌর শহিদ মিনার চত্বরে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ, গাইবান্ধা জেলা সম্পাদক রেবতী বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু, বাসদ (মার্ক্সবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, বাসদ গাইবান্ধা জেলা আহবায়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যা, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা নেতা মৃণাল কান্তি বর্মন প্রমুখ।

সঞ্চালনা করেন সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান আমলের ২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও দেশ আজ ২২০০ পরিবারের হাতে বন্দী। তাইতো ২০-২৫ হাজার টাকার জন্য দেশকে বাঁচিয়ে রাখা কৃষককে জেলে যেতে হয়, আর লক্ষ কোটি টাকা পাচারকারীরা ভিআইপি মর্যাদায় চলাফেরা করে।

দূর্নীতি দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে আরও বলেন, মুক্তিযুদ্ধের অর্জন আজ লুন্ঠিত হয়ে গেছে। এসব লুন্ঠনকারী ও যে চলমান নীতিতে এরা লুটপাট করছে তার অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের ধারায় দেশ পরিচালনা করতে হবে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

দূর্নীতি-দুঃশাসনে রুখে দাঁড়ানোর আহ্বানে গাইবান্ধায় জনসভা

প্রকাশের সময়: ০৫:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২