শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় স্কুলছাত্রীর ধর্ষণ মামলায় মেহেদী হাসান (১৮) নামে এক যুবককের ১৪ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা নারী শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনাল -২  এর বিচারক মোহাম্মদ  আব্দুর রহমান এই রায় দেন।

এ রায় ঘোষণার সময় আসামি মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্র পক্ষের আইনজীবী  মহিবুল হক এ রায় প্রদানের কথা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের এক স্কুলছাত্রীকে মেহেদী হাসান স্কুলে যাতায়াতের সময় মেয়েটিকে প্রায়ই উত্যক্ত করতেন। ২০১৮ সালের ৪ এপ্রিল স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলার খামার জামিরা গ্রামে আত্মীয়র বাড়ি যায়। ওই বাড়ি থেকে ১০ এপ্রিল বিকেলে   পাশের রাস্তায় ঘুরতে গেলে ওঁৎপেতে থাকা মেহেদী হাসান স্কুল ছাত্রীটিকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। ১৬ এপ্রিল স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী মহিবুল হক বলেন, আসামি সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৩:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২