শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

 গাইবান্ধায় মাদক দিয়ে হত্যা মামলায় একজনের ফাঁসি

গাইবান্ধায় মাদক দিয়ে হত্যা মামলার ঘটনায় রবীন্দ্রনাথ সরকার ওরফে রবি (৬০) নামের এক জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা এ রায় দেন। রায় প্রদানের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ সরকারের বাড়ি গাইবান্ধা শহরের স্কুল লেন এলাকায়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, রবীন্দ্রনাথ সরকার গাইবান্ধা শহরের স্টেশন রোডে হোমিও দোকানের আড়ালে স্পিরিট বিক্রি করতেন। বাংলা নববর্ষ উদযাপনে রবীন্দ্রনাথ সরকারের দোকান থেকে বিষাক্ত স্পিরিট কিনে পান করে গাইবান্ধা শহরের সুইপার কলোনির ছয় ব্যক্তি মারা যান। তারা হলেন বাবলু, ডাবলু, সুমিতা, ললিত কান্তি ও মিলন।  এই ঘটনায় বাবলু ডাবলুর বোন মুন্নি বাসফোর বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আসামি রবীন্দ্রনাথ সরকার পলাতক রয়েছেন।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

 গাইবান্ধায় মাদক দিয়ে হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রকাশের সময়: ০৪:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২