শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটার ঘুড়িদহ ইউপি নির্বাচনে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত ৬ জন চেয়ারম্যান পদসহ ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয়ে ওই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জাকির হোসেন, স্বতন্ত্র সেলিম আহমেদ তুলিপ, বজলুর রহমান টিয়া, সাংবাদিক জয়নুল আবেদীন, জামিল হোসেন ও সাইদুর রহমান। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ বলেন, তফসিল মোতাবেক আগামী ৩ ডিসেম্বর বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।

তিনি আরও বলেন, ঘুড়িদহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫২ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২৭০ ও নারী ১১ হাজার ২৮২ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

সাঘাটার ঘুড়িদহ ইউপি নির্বাচনে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময়: ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২