শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে সন্তান প্রসব, সকালে এইচএসসি পরীক্ষা দিল প্রসূতি

ছবি প্রতিকী

গাইবান্ধা সদর উপজেলায় এক গৃহবধূ (১৯) রাতে সন্তান প্রসব করে বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে গাইবান্ধা সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ওই প্রসূতি।

স্বজনরা জানায়, ওই শিক্ষার্থীর দেড় বছর আগে উপজেলার পশ্চিম গোবিন্দপুর এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়। এরপর প্রসব বেদনা ওঠলে বুধবার রাতে গাইবান্ধা শহরের ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ানে একটি সন্তান প্রসব করে। সন্তান প্রসব করার পর বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

ওই প্রসূতির শাশুড়ী ফেন্সি বেগম বলেন,  আমার পুত্রবধু বুধবার গভীর রাতে একটি পুত্র সন্তান প্রসব করে। সে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। খুব চিন্তাই ছিলাম। মেয়েটি পরীক্ষা দিতে পারবে কি না?  চিকিৎসকের পরামর্শে সাহস করে মেয়েটি পরীক্ষা দিয়েছে। আজ ছিল লিখিত শেষ পরীক্ষা। ভালোই পরীক্ষা দিয়েছে সে।

গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কাদের বলেন, মেয়েটি গত রাতে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সকালে সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভালোভাবেই পরীক্ষা দিয়েছে। সে একজন মেধাবী ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছিল গাইবান্ধা সরকারি কলেজে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

রাতে সন্তান প্রসব, সকালে এইচএসসি পরীক্ষা দিল প্রসূতি

প্রকাশের সময়: ০৭:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২