শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিরল প্রজাতির ৩ শকুন উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে বিরল প্রজাতির ৩ টি শকুন উদ্ধার করল তীর-গাইবান্ধা শাখার স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা।

শুক্রবার (২ ডিসেম্বর) সুন্দরগঞ্জ উপজেলা চন্ডিপুর ও কঞ্চিবাড়ি এলাকা থেকে ওইসব শকুন উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সম্প্রতি ওই এলাকায় একঝাঁক শকুন বিভিন্ন গাছের ডালে ও মাটিতে দেখা যায়। এসময় শকুনগুলো সাধারণ মানুষ ধরার চেষ্টা করে। এ বিষয়টি পরিবেশবাদী সংগঠন ‘তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার নজরে আসে। এরপর তীর সংগঠনের কর্মীরা আইইউসিএন-বাংলাদেশ ও সামাজিক বনবিভাগ রংপুরের বন সংরক্ষককে বিষয়টি অবহিত করে। বন বিভাগের অনুমতিতে  স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল গিয়ে ৩ টি শকুন উদ্ধার করে।

এসময় উপস্থিত ছিলেন তীর-গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জাহিদ রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আশিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম রাফি, কোষাধ্যক্ষ শেখ ফরিদ, সহ-প্রচার সম্পাদক রূপম মিয়া প্রমুখ।

এসব তথ্য নিশ্চিত করে সংগঠনটির সভাপতি সভাপতি জাহিদ রায়হান বলেন,  তীর-কেন্দ্রীয় সভাপতি রিফাত হাসানের পরামর্শে শকুনগুলো উদ্ধারের পাশাপশি ওই এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করে সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসার জন্য শকুন ৩টি টিকে রংপুরে বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হবে এবং পরে এইগুলোকে দিনাজপুর সিংড়া জাতীয় উদ্যানের শকুন পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

সুন্দরগঞ্জে বিরল প্রজাতির ৩ শকুন উদ্ধার

প্রকাশের সময়: ১০:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২