শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় জালিম উদ্দিন মুন্সী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুল হুদা সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জালিম উদ্দিন মুন্সী পশ্চিম রামজীবন গ্রামের মৃত ধনি উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে জালিম উদ্দিন মুন্সী স্থানীয় বালারছিড়া বাজার থেকে ওষুধ কিনতে যায়। ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত দ্রুতগামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে জালিম উদ্দিনের মৃত্যু হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

সুন্দরগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশের সময়: ১২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২