গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তফসিল অনুয়ায়ী গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত ৬ জন চেয়ারম্যান পদসহ ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শনিবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয়ে বাছাই অনুষ্ঠানে ওইসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ।
এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জাকির হোসেন, স্বতন্ত্র সেলিম আহমেদ তুলিপ, বজলুর রহমান টিয়া, সাংবাদিক জয়নুল আবেদীন, জামিল হোসেন ও সাইদুর রহমান। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ বলেন, তফসিল মোতাবেক প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।
তিনি আরও বলেন, ঘুড়িদহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫২ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২৭০ ও নারী ১১ হাজার ২৮২ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















