নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাপবিত্র বিশ ওরশ শরীফ ও জাকের পার্টির যুব ফ্রন্ট রূপগঞ্জ থানা কমিটির পরিচিতি সভা ও যুব সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ ডিসেম্বর রবিবার গোলাকান্দাইল ইউনিয়ন জাকের পার্টি যুবফ্রন্টের উদ্যোগে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ঘরোয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বি করেন যুবফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিল মিজি। সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী। এসময় উপস্থিত ছিলেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহা সচিব শামীম হায়দার, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবি ফ্রন্টের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, রূপগঞ্জ থানা জাকের পার্টির সভাপতি জোবায়ের আলম ভুঁইয়া, রূপগঞ্জ থানা জাকের পার্টির যুবফ্রন্টের সভাপতি আল-মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক হৃদয় বেপারী, গোলাকান্দাইল ইউনিয়ন যুবফ্রন্টের সভাপতি বাবু মিয়া, সাধারণ সম্পাদক রোকন দেওয়ান প্রমুখ।
রাকিবুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রূপগঞ্জ (নারয়ণগঞ্জ) 



















