শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় যৌন উত্তেজক ওষুধ কারখানা জব্দ

পাবনার ভাঙ্গুড়ায় অনুমোদনহীন ভেজাল ও যৌন উত্তেজক ঔষধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

অনুমোদহীন ভেজাল ও যৌন উত্তেজক ঔষধ তৈরীর দায়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হুসাইন ভ্রাম্যমান আদালত পারচালনা করে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

জানা যায়, উপজেলার পৌর সদরের মাস্টার পাড়া মহল্লায় প্রায় ১০ বছর যাবত অনুমোদনহীন এই যৌন উত্তেজক ঔষধ তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে আসছে লাইসেন্স বিহীন রেজা আয়ুবের্দিক ল্যাবরেটরীজ।

এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধা সাড়ে ৬ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হুসাইন ভাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অনুমোদন বিহীন যৌন উত্তেজক ২০০ পিছ শুক্রসঞ্জীবনী ঔষধ, ৫০০০ পিছ লেভেল জব্দ করে ধ্বংস করা হয়। অনুমোদন বিহীন যৌন উত্তেজক ঔষধ তৈরীর দায়ে প্রতিষ্ঠানটির মালিক রেজাউল করিম বাবু না থাকায় তার স্ত্রী মোছা: হাসি খাতুনকে জরিমানা করেন।

অভিযানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল আলামিন ও ভাঙ্গুড়া থানার এস আই মো: মোস্তফা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, রেজা আয়ুর্বেদিক ঔষধালয় নামক এক কারখানায় অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

ভাঙ্গুড়ায় যৌন উত্তেজক ওষুধ কারখানা জব্দ

প্রকাশের সময়: ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২