গাইবান্ধার সাঘাটা উপজেলার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মন্ডল (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর উপজেলার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পশ্চিম শিমুলতাইড় (রেলওয়ে ইঞ্জিন কলোনী) এলাকা থেকে ওইসব ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ জুয়েল মন্ডলকে আটক করা হয়। সে পশ্চিম শিমুলতাইড় গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তি ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়েল মন্ডলের দেহ তলাশী করে তার প্যান্টের পকেটে সাদা পলিথিনে মোড়ানো ৩টি প্যাকেটে মোট ১৫০ পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। এ সময়ে তার নিকটে থাকা মাদক বিক্রি ৩১ হাজার জব্দ করা হয়।
রাকিব হোসেন বলেন, মাদক ব্যবসায়ী জুয়েল মন্ডল এলাকায় দীর্ঘদিন থেকে মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















