গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায় নিজ বাড়ি থেকে লুনা জাহান শ্রাবন্তী (৩২) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। শ্রাবন্তী গাইবান্ধা জেলা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী। তিনি ওই এলাকার মিলন মিয়ার স্ত্রী।
স্বজনরা ও স্থানীয়রা জানান, দুই সন্তানের জননী শ্রাবন্তী সারাদিন অফিস শেষে সন্ধ্যার দিকে বাসায় আসে। এসেই পোষাক পাল্টানোর জন্য শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এসময় ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন ঘরের দড়জা ভেঙ্গে শ্রাবন্তীকে নামিয়ে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
এব্যাপারে গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, ওই নারী আইনজীবী মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে আসল ঘটনা নিশ্চিত হওয়া যাবে। তবে আত্মহত্যা করেছে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















