শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে শিক্ষা উপকরণের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

‘প্রতিবাদী হও, ঝলসানো দিন আসবে ভোরের সূর্য্য তোমার হাতের মুঠোয় হাসবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র মৈত্রির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দিনাজপুর জেলা শাখা।গতকাল ৬ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর সরকারি কলেজের সামনের সড়কে ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণের মূল্য  কমাও, শিক্ষা ক্ষেত্রে বাণিজ্যকীকরণ বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে ঘোষণা দেয়া হয় আগামী ৭ ডিসেম্বর হতে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে ৭দিন ধরে উপরোক্ত দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি দিনাজপুরের ছাত্র মৈত্রী সদস্যরা পালন করবে। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম সিকদার।
মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, নির্বাহী সদস্য মো. হাফিজউদ্দিন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটি দিনাজপুর শাখার সদস্য মুকিদ হায়দার শিপন, ছাত্র মৈত্রী দিনাজপুর শাখার সভাপতি বিপ্লব চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মো. আসতারুল আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- ছাত্র আন্দোলনে, শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ ছাত্র মৈত্রী এদেশের ছাত্র সমাজের নিকট প্রতিষ্ঠিত সংগঠন। আমাদের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, একমুখি, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার যা আজও বাস্তবায়িত হয়নি। শিক্ষার মৌলিক অধিকারটুকু নিশ্চিত করা সম্ভব হয়নি। উপরোন্ত শিক্ষা ব্যবস্থায় বৃদ্ধি পেয়েছে বৈষম্য, বাণিজ্যিকরণ। শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মেহনতি মানুষের সন্তানরা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে। আমরা এর অবসান চাই।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

দিনাজপুরে শিক্ষা উপকরণের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: ১০:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২