শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইসমাইল হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের সোহরাফ হোসেনের ছেলে।

স্বজনরা জানায়, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল ইসমাইল। এরই মধ্যে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে পাশের পুকুর পাড়ে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে খোঁজা হয়। এসময় ইসমাইলকে ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

সাদুল্লাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৭:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২