পাবনা সদর উপজেলায় ৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলার রাজাপুর (তিনগাছা) এলাকার একটি লিচু বাগান থেকে ওইসব ফেনসিডিল জব্দ করাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মৃত রহিম সরকারের ছেলে জিয়া সরকার (৪০) ও আসামত প্রামানিকের ছেলে মঞ্জু প্রামানিক (২৮)।
এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬৫ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। জিয়া সরকারে বিরুদ্ধে আরও সাতটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















