শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ৪৫০ একর জমিতে বাস্তবায়ন হচ্ছে ইপিজেড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের ৪৫০ একর জমিতে প্রস্তাবিত রংপুর ইপিজেড এর বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা বেপজা’র প্রকল্প পরিচালক আশরাফুল কবির।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় জানানো হয়, গত সপ্তাহে ঢাকায় চিনিকল কর্তৃপক্ষ, সাঁওতাল নেতৃবৃন্দ ও বেপজার উর্ধতন কর্মকর্তাদের মধ্যে একটি সফল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠির কর্মসংস্থান ও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় এ মতবিনিময় সভা।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, সবার স্বার্থ সমুন্নত রাখতে উন্নয়নমূলক এ প্রকল্প বাস্তবায়ন করে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা আখতার জাহানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরাও এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের ১ হাজার ৮৪২ জমির মধ্যে ৪৫০ একর জমি রংপুর ইপিজেড নির্মাণের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। দেশের ১০ ইপিজেড হিসেবে অচিরেই এর কার্যক্রম শুরু করা হবে বলে সভায় জানানো হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গোবিন্দগঞ্জে ৪৫০ একর জমিতে বাস্তবায়ন হচ্ছে ইপিজেড

প্রকাশের সময়: ০৬:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২