পাবনার সাঁথিয়ায় ইটভাটায় জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নে তিনটি ও নাগডেমরা ইউনিয়নে একটিসহ চারটি ইটভাটার মালিককে ভ্রাম্যমান আদালতে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মনিরুজ্জামান। জানা যায়,ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এম.এন.ডি ব্রিকসের মালিক নজরুল ইসলাম, এম.এস.বি ব্রিকসের মালিক বাকিবিল্লাহ,বি.এস.বি ব্রিকসের মালিক জহুরুল ইসলাম ও এ.বি.এস ব্রিকসের মালিক বাবুলসহ প্রত্যেককে ১৭ হাজার ৫০০ টাকা করে মোট ৭০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















