শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট-ভাতের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনের আহবান সিপিবির

দুঃশাসন, গণতান্ত্রিক অধিকার হরণ, দমন রুখে দাঁড়ানোসহ ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনের আহবান জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা সদর উপজেলা সিপিবি’র সভাপতি কৃষক নেতা ছাদেকুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী।

জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, বিরোধী রাজনৈতিক দলের সভা সমাবেশে বাধাদান সরকারের ফ্যাসিবাদী আচরণের চরম বহিপ্রকাশ। টাকা পাচারকারী, ঋণখেলাপিদের তালিকা প্রকাশ, টাকা উদ্ধার করতে হবে। সেই সঙ্গে ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে সংগ্রাম জোড়দার করতে জনগণের প্রতি আহবান জানান তিনি।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

ভোট-ভাতের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনের আহবান সিপিবির

প্রকাশের সময়: ০৬:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২