গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (৪০) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের বড়দহ নতুন বাজার নামকস্থানে ঘটনা ঘটে। নিহত শফিকুল গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিণ পাটোয়া গাছবাড়ী গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুজন কবির বলেন, শফিকুল একটি অটোভ্যান যোগে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এসময় একটি কভার্ড ভ্যান অটোভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে ছিটকে পড়ে ঘটনা স্থলে শরিফুল মারা যান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















