গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নেশার টাকা নিয়ে সৃষ্ট বিবাদ মেটাতে গিয়ে পাভেল মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত পাভেল উপজেলার কাটাবাড়ি ইউনয়নের বিশুলিয়া কাটাবাড়ি গ্রামের মৃত জোব্বার মন্ডলের ছেলে।
এর আগে সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার কাটাবাড়ির বাগদা বাজারে এ ঘটনায় আহত হলে স্থানীয় চিকিৎসার পর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকার লোকজন জানান, গত সোমবার (১২ ডিসেম্বর) রাতে কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজারে নেশার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ওই বিবাদ থামাতে গেলে পাভেল নামের ওই যুবক মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, ঘটনাটি শুনলেও থানায় এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















