গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতবার (১৫ ডিসেম্বর) বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সহযোগিতায় সাদুল্লাপুর সরকারি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লিঃ এর ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালব লিঃ ডিরেক্টর ‘ক’ অঞ্চল জিল্লুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান সরকার, কালব লিঃ এর রংপুর ও গাইবান্ধা জেলা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার মিত্র, জেলা প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার রায় প্রমুখ।
এ সভায় আরও উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান সন্তোষ কুমার সাহা, সেক্রেটারী রোজিনা আক্তার, ট্রেজারার আব্দুল মান্নান মিয়া, ডিরেক্টর মিজানুর রহমান, হারুন অর রশিদ, উপজেলা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার রাজকুমার দাস ও উজ্জ্বল মিয়া প্রমুখ।
এ সভায় উপস্থিত সদস্যগণের মাঝে বার্ষিক প্রতিবেদন পাঠ করে শুনানো হয়। যা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত ও অনুমোদিত হয়েছে। শেষে র্যাফেল ড্রো অনুষ্ঠিত হয়।

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















