শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মহান বিজয় দিবস উদযাপিত

দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণপূর্বক কেন্দ্রিয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও কুজকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

চিরিরবন্দরে মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশের সময়: ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২