হবিগঞ্জের মাধবপুর উপজেলার চেঙ্গার বাজার মাধবপুর সড়কে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ইয়ারুল খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বার ঘরিয়া গ্রামের মৃত ইসহাক খানের ছেলে।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাধবপুর-চেঙ্গা বাজার সড়কের ঘিলাতলী নবন্না মোড়া নামক স্হানে দুর্ঘটনা ঘটে । এতে যাত্রী ইয়ারুল খান গুরুত্বর আহত হলে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মাধবপুর থানার এস আই আব্দুল মোতালেব সত্যতা নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, (মাধবপুর) হবিগঞ্জ 



















