শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ব্যাগের ভেতর গাঁজা, কারবারি আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২ কেজি গাঁজাসহ সাজু মিয়া (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। একটি যাত্রীবাহী বাসের সিটে বসে থাকা সাজুর ব্যাগের ভেতর থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

আটককৃত সাজু মিয়া নীলফামারীর জলঢাকা উপজেলার হলদিবাড়ী (নতুন বাজার) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

ওসি মাসুদ রানা বলেন, রোববার রাত সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহসড়কের পলাশবাড়ীস্থ এফকে লাইন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাসি করা হয়। এসময় সিটে বসা সাজুর কাছে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভেতর মোড়ানো ২ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক কারবারি সাজুকেও আটক করা হয়েছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

পলাশবাড়ীতে ব্যাগের ভেতর গাঁজা, কারবারি আটক

প্রকাশের সময়: ০৩:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২