পাট জাত দ্রব্য উৎপাদন ও ব্যবহার করে পরিবেশ রক্ষা করতে হবে। টেকসই উন্নয়নে পাট জাত দ্রব্য ব্যবহারের করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। গাইবান্ধা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরেরে এক কর্মশালায় এসব মন্তব্য করেন বক্তারা।
পাট ও পাট পণ্যের উৎপাদন, অভ্যন্তরীন ব্যবহার বৃদ্ধি এবং পণ্যে পাট জাত মোড়কের বাধ্যতামৃলক ব্যবহার আইন ২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদার করণ শীর্ষক কর্মশালা গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। এসময় বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন, জেলা পাট অধিদপ্তরের প্রধান মুখ্য পাট কর্মকতা সুকবুল হোসেন, উপজেলা পাট সম্প্রসারণ কর্মকতা আবুল মাজেদ, সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি প্রমুখ।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, কৃষক, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধিসহ ৮০ জন অংশগ্রহণ করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















