দিনাজপুরের চিরিরবন্দরে ইউপি সদস্য মরহুম মোখলেছুর রহমানের এক স্মারণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর কালুপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নশরতপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমানের অকাল মৃত্যুতে স্মরণ সভা কমিটির আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় একটি সালিশকে কেন্দ্র করে বর্তমান নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমানকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে লাঞ্ছিত করেন। এঘটনায় মোখলেছুর রহমানের সম্মানের হানি ঘটে এবং তিনি ভেঙ্গে পড়েন। একপর্যায়ে মোখলেছুর রহমানের হার্ট এ্যাটাক হলে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি কর হয়। চিকিৎসাধীন থাকাবস্থায় তিনদিন পর গত ১২ অক্টোবর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। স্মরণ সভায় বক্তারা নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাবকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং সাবেক ইউপি সদস্য মৃত মোখলেছুর রহমানের পরিবারের সদস্যদের সাথে মিমাংসা করার আহŸান জানান।
সভায় মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য ও সাবেক নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়ন এবং অন্যান্যের মধ্যে স্থানীয় মো. আমির আলী, মো. আফাজউদ্দিন, মৃত মোখলেছুর রহমানের ভাই মো. বাবলু, সাবেক ইউপি সদস্য মো. রিয়াজুল ইসলাম, আফজালুর রহমান মানিক, সাপিয়ার রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















