গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক রিকশাভ্যান যাত্রী নিহত হয়েছেন। এসময় ভ্যানচালকসহ আরও ৩ জন আহত হন।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে গাইবান্ধার-গোবিন্দগঞ্জ সড়কের হরিনাবাড়ী-কুমারগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল হরিণাবাড়ী গ্রামের মৃত কছর মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, ওই সময় হরিণাবাড়ী বাজার থেকে রিকশাভ্যান যোগে বাড়ি ফিরছিলেন শফিকুলসহ আরও দুইযাত্রী। পথে কুমারগাড়ী এলাকায় পৌঁছালে গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে ধাক্কায় দেয়। সময় ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যান।
এ তথ্য নিশ্চিত করে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী বলেন, আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতট বাসটি আটক করা সম্ভব হয়নি। তাৎক্ষণিক আহদের নাম-পরিচয় জানাতে পারেনি এই কর্মকর্তা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















