শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল চোরের

গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকের বাড়িতে গরু চুরি করতে এসে হাবিজার রহমান (৪৫) নামের এক চোর ধরা খেয়ে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুর রহিম মিয়া।

নিহত হাবিজার রহমানের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর গ্রামে। হাবিজার দীর্ঘদিন ধরেই চুরি পেশার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিম মিয়া জানান, রাতের ওই সময় ভাঙ্গামোড় গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নুরু মিয়ার বাড়ির গরু চুরি করে একটি চোরের দল। এসময় টের পেয়ে লোকজন ধাওয়া করলে এক চোরকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক এই চোরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল চোরের

প্রকাশের সময়: ০১:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২