শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ট্রাকের চাপায় আশরাফ আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১১ টার দিতে পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী (৪৫) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেতগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, ওই সময় রংপুরের দিক থেকে মোটরসাইকেল যোগে আসা আশরাফ আলী মহেশপুর পৌঁছালে হঠাৎ ছিটকে পড়ে যায়। এসময়  অপর দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই আশরাফ আলী নিহত হয়।

এ ঘটনা সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আশরাফ আলী ঘটনাস্থলে নিহত হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

পলাশবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০২:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২