শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ৩ গুণীজন পেলেন সম্মাননা

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর ১১২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সপ্তাহব্যাপি কর্মসূচির সমাপনি দিনে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ তিন গুণী ব্যক্তি এবং একটি সংগঠনকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে গানাসাস এর ডা. সাখাওয়াত হোসেন খান মুক্ত মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো ওই তিন গুণী ব্যক্তি ও এক সংগঠনকে সম্মাননা পদক প্রদান করেন।

যারা সম্মাননা পেয়েছেন তারা হচ্ছেন- বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউর রহমান, আলোকচিত্র শিল্পী কুদ্দুস আলম, অভিনয় শিল্পী শহিদুজ্জামান শহীদ এবং সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

এসময় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সপ্তাহব্যাপি সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্যে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো পুরস্কার প্রদান করেন।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ৩ গুণীজন পেলেন সম্মাননা

প্রকাশের সময়: ০৪:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২