দিনাজপুরের চিরিরবন্দরের ‘নিরাপদ কৃষির জন্য উদ্যোক্তার খোঁজে রোড শো’ উপলক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কুতুবডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইকো-স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে এবং ফাউন্ডেশন ফর স্যাসটেইনেবল এগ্রিকালচার বাংলাদেশ (নাইস প্রকল্প)’র সহযোগিতায় এ ‘নিরাপদ কৃষির জন্য উদ্যোক্তার খোঁজে রোড শো’ এবং এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অমরপুর ইউপি চেয়ারম্যান কাজী মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তানভির হাসনাত রবিন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, কুতুবডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















