শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে পাটের গুদামে আগুন, পাশের ৩ বাড়িও পুড়ে ছাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পাটের গুদামে অগ্নিকান্ডে প্রায় ৪ হাজার মণ পাট ভস্মিভূত হয়েছে। একই সঙ্গে পাশের ৩ টি বাড়িও পুড়ে ছাই হয়।

বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারের  আজাহার আলীর পাটগুদামে অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওইসময় হঠাৎ আজাহার আলীর পাটগুদামে আগুনের সুত্রপাত দেখা যায়। মুহূর্তে আগুনে লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় পাশের ৩ টি বাড়িতে আগুন লেগে যায়। এমতাবস্থায় স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধরণা করছেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে মনে করছেন  স্থানীয়রা।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আজাহার আলী বলেন, কীভাবে আমার পাটগুদামে আগুন লেগেছে সেটি এখনো ঠিক বলতে পারছি না। এ ঘটনায় কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে।

গোবিন্দগঞ্জ সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, খবর পেয়ে ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। এ পর্যন্ত ক্ষয়ক্ষতির নিরূপন করা হয়নি।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

গোবিন্দগঞ্জে পাটের গুদামে আগুন, পাশের ৩ বাড়িও পুড়ে ছাই

প্রকাশের সময়: ০১:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২