পাবনার সাঁথিয়ায় বাসের ধাক্কায় মন্টু শেখ ৫৫ নামে এক হোন্ডারোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে পাবনা- ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া নামক স্হানে। নিহত মন্টু শেখ উপজেলা চড়পাড়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে ।
স্হানীয় সূএে জানা যায়, মন্টু শেখ নিজ গ্রাম চড়পাড়া থেকে মহাসড়কে উঠার সময় পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস নামে একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। মাধপুর হাইওয়ে থানার ওসি নবীর হেসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















