শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের বেজুড়া নামক স্থানে  দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায়  এ দুর্ঘটনা ঘটে। নিহত শশী সবর (৫০) সুরমা বাগানের শম্ভু সবরের ছেলে।
এ ঘটনায় একই বাগানের বাসিন্দা দিলিপ (৩০), হৃদয় সরকার (৩৫) ও সন্তুষ সবর (৪০) আহত হয়েছেন। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈন উদ্দিন ভূইয়া জানান,ঘাতক পিকআপটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।আহতদের মাধবপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা চলছে,নিহত ব্যক্তির পোস্টমর্টেম এর জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

মাধবপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশের সময়: ০৬:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২