শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে আগুনে পুড়ল ৫ লাখ টাকার মালামাল

দিনাজপুরের চিরিরবন্দরে একটি তুলার গুদামে আগুন লেগে অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ২১ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের নশরতপুর গ্রামে ঘটেছে।
জানা গেছে, উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের নশরতপুর গ্রামে অবস্থিত এবং বন্ধ হয়ে যাওয়া ওয়েসিস স্কুল এন্ড কলেজের দুইটি রুম জনৈক জাহিদুল ইসলাম ভাড়া নিয়ে তুলার গুদাম হিসেবে ব্যবহার ও ব্যবসা করতে থাকে। সেখান থেকে তিনি তুলা দিয়ে রেডিমেট লেপ-তোষক তৈরি করে বিভিন্ন গ্রামে ঘুরে ও পাইকারী হিসেবে বিক্রয় করেন। এর একপর্যায়ে গত বুধবার বিকাল আনুমানিক  সাড়ে ৪টার দিকে তুলার গোডাউনে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। এলাকাবাসির সহযোগিতায় নীলফামারীর সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

চিরিরবন্দরে আগুনে পুড়ল ৫ লাখ টাকার মালামাল

প্রকাশের সময়: ০৬:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২