গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ী হাটের চালের আড়তে অগ্নিকােন্ড ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ক্ষতিগ্রস্তরা
শুক্রবার ( ২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে কালিবাড়ী হাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সির্ভিসের ৩ টি ইউনিয় টানা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ীহাটের ওই মার্কেটের আলআমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসুল্লিরা। মুহূর্তে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় ফায়ারসার্ভিসের দল। এরমধ্যে মার্কেটের ৮টি দোকান-গোডাউন সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, আল-আমিনের চালের আড়ৎ, রঞ্জুর ওষুধের দোকান-গুদাম, আলমের ক্রোকারীজের দোকান, সাঈদের হার্ডওয়্যার গুদাম, ছামছুলের কাপড়ের দোকান, আব্দুল জব্বার ও আলআমিন নামে অপর একজনের চানাচুর বিস্কুটের গুদাম। সবমিলে অন্তত: ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট টানা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, এইমুহূর্তে অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















