গতকাল ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত বাইসাইকেল রেস এ প্রথম হয়েছেন তুষার, ২য় সাকিব ও ৩য় দূর্জয় এবং মিনি ম্যারাথন দৌড়ে প্রথম নাঈম, ২য় সাকিব এবং ৩য় হয়েছেন আসিফ। শুক্রবার ভোরে দিনাজপুর লালবাগ যুব সমাজ এ প্রতিযোগিতার আয়োজন করে। বাইসাইকেল রেস, মিনি ম্যারাথন দৌড়সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার পুরস্কার আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে বলে আয়োজকরা জানায়। খেলায় সব বয়সী নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালবাগ উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল ইসলাম সেলু ও উদ্বোধক সমাজসেবক আক্তার আজিজ। পরিচালনায় ছিলেন রেফারি আল হেলাল।
বিশিষ্ট সমাজসেবক সাখওয়াত হোসেন রকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালবাগ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি রতন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মীজান, ফিরোজ শাহা, সাকিল, সমাজসেবক মাসুম, রাহত, সোহান, আসাদুল, ছোট মিজান, বেলাল প্রমুখ।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















