পাবনায় এক বিশেষ অভিযান চালিয়ে ৯২পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসাকে গ্রেপ্তার করেছে পাবনা ডিবি পুলিশ।
জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে শুক্রবার(২৩ ডিসেম্বর)
ডিবি পুলিশের এসআই(নিঃ)জাহাঙ্গীর আলম, এসআই আব্দুল জলিল, এএসআই ইকবাল কবির সহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে জেলার সুজানগর থানাধীন সাতবাড়ীয়া ইউপির কাচুরীপাড়া গ্রামস্থ মোঃ শাহজাহান মাষ্টার এর বাড়ীর সামনে অভিযান চালিয়ে দুবলিয়া দক্ষিণ পাড়া গ্রামের আফতু মন্ডলের ছেলে কাশেম(৩৭)’ আরিফপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে চঞ্চল (২৫)কে ৯২ পিচ ইয়াবা
ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুজানগর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















