শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় মাটিবাহী গাড়ি চাপায় প্রাণ গেল  যুবকের  

পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া গতিতে মাটিবাহি অবৈধ কুতুব (কুত্তা) গাড়ি ওভারটেক করতে গিয়ে সাইকেল অরোহী রাকিবুল ইসলাম (১৯) নামের এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্য হয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া মধ্যপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার পাচুরিয়া বাড়ি এলাকার রবিউলের ছেলে। স্থানীয়রা  মাটিবাহি অবৈধ কুতুব গাড়ি ও কিশোর চালককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবুল ইসলাম বাইসাইকেল নিয়ে ফরিদপুর থেকে পাটুলের দিকে যাচ্ছিলেন । অপর দিকে উপজেলার দিল পাশার ইউনিয়নের পাটুল মাঠের মধ্য থেকে মাটি বাহি অবৈধ কুতুব গাড়ি দুইটি পর পর একই সাথে ভাঙ্গুড়ার দিকে আসছিল। গাড়ি দুইটি নৌবাড়িয়া এলাকায় ঘটনাস্থলে পৌঁচ্ছালে পেছনে থাকা কুতুব গাড়িটি বেপরোয়া গতিতে সামনের গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে বাইসাইকেল অরোহী রাস্তার বাম পাশে থাকলেও তাকে চাপা দেয়।
ফলে  বাইসাইকেল দুমড়ে মুচরে যায় এবং ঘটনাস্থলেই তিনি রাকিবুল ইসলাম মারা যায়।
এসময় স্থানীয়রা, অবৈধ কুতুব গাড়ি চালক মিতুল ও গাড়িকে আটকে রাখে ও  রাকিবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কিশোর চালাক মিতুল উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারি পশ্চিম পড়া গ্রামের আব্দুল জালিলের ছেলে। কিশোর চালকের হাতে অবৈধ কুতুব গাড়ি ছেড়ে দিয়ে মাটি বহন কারা করাচ্ছেন এমন প্রশ্ন সাধারণ মানুষের।
ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আলামিন বলেন, ঘটনাস্থলেই ওই যুবকটি মারা গেছে এবং হাসপাতালে মৃত অবস্থাতেই আনা হয়েছিল।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, অবৈধ কুতুব গাড়ির চাপায় যুবক নিহতের ঘটনাটি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেননি । অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

ভাঙ্গুড়ায় মাটিবাহী গাড়ি চাপায় প্রাণ গেল  যুবকের  

প্রকাশের সময়: ০৬:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২