শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে বয়স্ক, বিধবা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার প্রমিস রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে ইউপি সদস্য মশিউর রহমান মুকুলের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় শীতবস্ত্র কম্বল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ্।

প্রমিস রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, ইউপি সদস্য নুর ইসলাম শাহ্সহ বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাকুরীরত স্থানীয় ৩ জন দানশীল ব্যক্তির সহায়তায় ৫০০ বয়স্ক, বিধবা ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

চিরিরবন্দরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময়: ০৬:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২